Main Menu

মটোরোলা রেজার ফোল্ডেবলের রেন্ডার ছবি ফাঁস

মটোরোলা রেজার ফোল্ডেবল ফোনের দেখা মিলবে ডিসেম্বরে বা আগামী বছরের শুরুতে। 

এবার ফোনটির কয়েকটি রেন্ডার ছবি ফাঁস করেছেন বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস। 

তার ফাঁস করা কিছু ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে ফোনটির কয়েকটি অ্যাঙ্গেলের ছবি।

গ্যালাক্সি ফোল্ড ও হুয়াওয়ে মেট এক্সের চেয়ে মটোরলার ফোল্ডেবল ফোনটির ডিজাইন আলাদা হবে। ফোনটি দেখতে হবে প্রতিষ্ঠানটির এককালের জনপ্রিয় রেজার ফ্লিপের ফোনের মতো।

এতে থাকবে মিডরেঞ্জ ফোনের স্পেসিফিকেশন। ফোনটির প্রসেসরও হবে কম শক্তির। তাই স্যামসাং ও হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের চেয়ে এর দামও কম হবে। তবে বর্তমানে বাজারে থাকা ফ্ল্যাগশিপ ফোনগুলোর চেয়ে ফোনটির দাম ৫০ শতাংশ বেশি হবে।

ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে এটি। ব্যাকআপ দিতে থাকবে ২৭৩০ এমএএইচ ব্যাটারি।

ভিতরের দিকে ভাঁজ করা ডিসপ্লেটিতে থাকবে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন হবে ৮৭৬ বাই ২১৪২ পিক্সেল।

ফোনটির বাইরের দিকে ছোট একটি ডিসপ্লে থাকবে। তবে সেলফির ফ্রেম ঠিক করা, নোটিফিকেশন দেখানো ছাড়া আর কোনো বিশেষ কাজে ব্যবহার করা যাবে না ডিসপ্লেটি। এটি কতো ইঞ্চির ডিসপ্লে হবে তা জানা যায়নি। তবে এর রেজুলেশন হবে ৬০০ বাই ৮০০ পিক্সেল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

30 + = 31