Main Menu

ফিটবিটকে কিনছে গুগল

ফিটনেস ওয়্যারেবল প্রস্তুতকারী কোম্পানি ফিটবিটকে ২১০ কোটি ডলারে কিনছে গুগল।

ফিটবিটের প্রতিটি শেয়ার ৭ দশমিক ৩৫ ডলারে কিনে ২১০ কোটি ডলার নগদে পরিশোধ করবে গুগল। অধিগ্রহণের এই প্রক্রিয়া চলবে আগামী বছর পর্যন্ত।

দুটি কোম্পানিই এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তিটি ঘোষণার সময় ফিটবিটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেমস পার্ক এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে ২ কোটি ৮০ লাখ মানুষ আমাদের পণ্যে ভরসা রাখে। ব্র্যান্ড হিসেবে আমার বিশ্বস্ততা অর্জন করেছি। আমাদের লক্ষ্যকে এগিয়ে নিতে গুগলই আদর্শ সহযোগী।

ওয়্যারেবল ডিভাইসের বাজারে অ্যাপলওয়াচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিটবিটকে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে গুগল। চলতি বছরের শুরুতে ঘড়ি নির্মাতা কোম্পানি ফসিলের স্মার্টওয়াচ প্রযুক্তি ৪ কোটি ডলারে কিনে নেয় গুগল।

ফিটবিটের ওয়্যারেবল ডিভাইসগুলো দৌড়, সাইকেল চালানো, সাঁতার কাটা, হৃৎস্পন্দনের হার, ঘুম  রেকর্ড রাখতে পারে। ফিটনেস ব্যান্ডগুলোর তালিকায় শীর্ষ চারে আছে ফিটবিট। ২০১৭ সালে নিজস্ব স্মার্টওয়াচ বাজারে আনে তারা। তবে তা শাওমি, অ্যাপল, ও হুয়াওয়ের সঙ্গে তাল মিলাতে ব্যর্থ হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

11 + = 21