Main Menu

ফ্ল্যাগশিপ দেখালো টিকটকের মূল কোম্পানি

সোশ্যাল মিডিয়া জয় করার পর এবার স্মার্টফোনের বাজারেও হানা দিতে যাচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান ড্যান্সবাইট।

বছরের শুরুতেই স্মার্টফোন নির্মাণের ঘোষণা দিয়েছিলো টিকটক। এবার আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনের নাম জানালো তারা। ফোনটির নাম হবে নাট প্রো ৩, চীনে এর নাম হবে স্মার্টিসান প্রো ৩।

ড্যান্সবাইট ফোনটি আনতে চীনের স্মার্টফোন নির্মাতা স্মার্টিসানের পেটেন্ট করা কিছু প্রযুক্তি কিনে নেয় এবং কর্মী নিয়োগ দেয়।

নতুন ফোনটিতে থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর ৮৫৫ প্লাস। ফোনটিতে থাকবে ৬ দশমিক ৩৯ ইঞ্চির ডিসপ্লে। রেজুলেশন হবে ফুল এইচডি প্লাস। র‍্যাম ১২ জিবি ও স্টোরেজ ১২৮ জিবি। রিয়ার ক্যামেরা সেটআপে আছে ৪৮, ১৩, ৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।

নাট প্রো ৩ এর দাম হবে ৪১২ ডলার (৩৪ হাজার ৬০৮ টাকা)। আপাতত ফোনটি শুধু চীনেই পাওয়া যাবে। তবে চীনের বাইরে পাওয়া যাবে কিনা তা জানা যায়নি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 84 = 85