Main Menu

মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহ করছে অ্যামাজন!

যে সালাদ অর্ডার করা হয়েছিল তার মেয়াদ চার মাস আগে শেষ হয়েছে। শিশুখাদ্য অর্ডার করার পর তা যখন হাতে এসেছে তার মেয়াদ একমাস আগে শেষ হয়েছে।

গ্রোসারি নিয়ে এমন অসংখ্য অভিযোগ জমা পড়েছে অ্যামাজন ডটসিএ’র প্রধানের কাছে।

সিবিসি নিউজ কিছু গ্রাহকের রিভিউ যাচাই করেছে যারা তাদের গ্রোসারি পণ্য কেনার অভিজ্ঞতার কথা জানিয়েছে। অ্যামাজন ডটকিএ ওয়েবসাইটে ২০১৮-২০১৯ সালে পুরাতন বা মেয়াদউত্তীর্ণ এমন খাবার নিয়ে অসংখ্য অভিযোগ জমা পড়েছে।

গ্রাহকরা মেয়নেজ, শিশু খাদ্য এমনকি কোকোনাট মিল্ক অর্ডার করে সেগুলো যখন হাতে পেয়েছেন তখন তার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে, এমন অভিযোগ করেছেন কয়েক ডজন।

যদিও এর সব আইটেমই সরবরাহ করা হয়েছে সরাসরি অ্যামাজনের ওয়্যারহাউজ থেকে। প্রতিষ্ঠানটি বলছে, তারা সমস্যাটি নিরূপন করবে এবং এটিকে একটি কারিগরি ত্রুটি উল্লেখ করেছে। তবে এর বেশি কিছু বলেনি প্রতিষ্ঠানটি।

রিচমন্ড হিলের লানা লুকাইনাভা খুব হতাশ যখন তিনি শিশু খাদ্য অর্ডার করে তা হাতে পান। কিন্তু যখন তিনি ২২ জুলাই তা হাতে পান তখন দেখেন তার মেয়াদ শেয় হয়েছে অনেক আগেই।

লুকাইনাভা বলেন, আমি খুব বিস্মিত। এটি শিশু খাদ্য। তারা কিভাবে এটি করতে পারে।

তিনি সিবিসি নিউজের সঙ্গে কথোপকথনের সময় প্রশ্ন তোলেন, তাদের কি ওই পরিমাণে কর্মী নেই যারা এগুলোর মান নিয়ন্ত্রণ করবে?

দেশটির ক্যালগারির বাসিন্দা অ্যান্ড্রেনা কাটানা গত বছরের শেষ সময় অ্যামাজন কানাডা থেকে কিছু বিস্কুট কেনেন। কিন্তু তখন তিনি এর মেয়াদ দেখেননি। কিন্তু যখন বিস্কুট খাবার জন্য একটি মুখে দেন তা অত্যন্ত বিস্বাদ অনুভব করেন এবং তারিখ যাচাই করেন। তিনি দেখতে পান সেই মেয়াদের তারিখ অনেক আগেই শেষ হয়েছে।

তিনি বলেন, এটি খুবই উদ্বেগের বিষয় যে, অ্যামাজন এমন খাদ্যপণ্যের মেয়াদ না দেখেই তা পাঠিয়ে দেয়।

অনলাইনে গ্রাহকরা কোনো পণ্য কেনার সময় এর উৎপাদনের তারিখ দেখেন না।

খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা অ্যামাজনের আরও ভালো করা উচিত এবং ভালো করার আছে বলে মতামত দিয়েছেন।

অ্যামাজান এক বিবৃতিতে বলেছে, তারা গ্রাহকদের অর্ডারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

তারা বলছে, অ্যামাজন কর্মী এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গ্রাহকদের অর্ডার প্রক্রিয়াকরণ করা হয়। তাতে সর্বোচ্চ চেষ্টা থাকে নিরাপদ খাদ্য সরবরাহ করা।

শিয়াটল ভিত্তিক অনলাইন জায়ান্টটি গত ২০১৩ সাল থেকে কানাডায় অনলাইনে গ্রোসারি পণ্যের অর্ডার নিয়ে তা ডেলিভারি দিযে আসছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

74 + = 76