Main Menu

ওয়ানপ্লাস সিক্স, সিক্স-টি পেল অ্যান্ড্রয়েড ১০

এবার অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১০ আপডেট পেলো ওয়ানপ্লাস সিক্স ও সিক্স-টি।

এটি এখন ওয়ানপ্লাসের নিজস্ব অপারেটিং সিস্টেম অক্সিজেন ১০.০ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড ১০ পাওয়া শুরু হয়েছে।

প্রথমাবস্থায় অল্প কিছু ডিভাইসের জন্য এটি পাওয়া শুরু হয়েছে। তবে এটি খুব তাড়াতাড়িই বেশ কিছু ডিভাইসে পাওয়া শুরু হবে।

অবশ্য অ্যান্ড্রয়েড আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে এটিতে তিনটি বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। সেগুলো না সারানো পর্যন্ত বেশি ডিভাইসে এর আপডেট দেবে না ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাসের প্রোডাক্ট ম্যানেজার মানু জে ওয়ানপ্লাসের ফোরামে লিখেছেন, খুব শিগগির ওয়ানপ্লাসের সিক্স এবং সিক্স-টি ডিভাইসের সব ব্যবহারকারীরা এই আপডেট পাবেন।

আপডেটটির সাইজ ১.৮ গিগাবাইট। এটি ইউআই এর নতুন সব ফিচারও এনেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

72 − = 67