Main Menu

হুয়াওয়ের সঙ্গে ব্যাণিজ্যে ফিরছে মার্কিন প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র দেশটির প্রতিষ্ঠানগুলোকে চীনের হুয়াওয়ে টেকনোলজিসের কাছে পণ্য বিক্রি করার লাইসেন্স ‘খুব শিগগির’ দেবে বলে জানা যাচ্ছে।

মার্কিন বাণিজ্য বিষয়ক সম্পাদক উইলবার রস এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রতিষ্ঠানগুলোকে দেশটি লাইসেন্স দেবে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র চলতি মাসের শেষ দিকে চীনের সঙ্গে আবারও বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে।

মে মাসে বিশ্বের বৃহত্তম টেলিকম সরঞ্জাম সরবরাহকারী হুয়াওয়ে জাতীয় নিরাপত্তার কথা বলে হুয়াওয়েকে দেশটিতে কালো তালিকাভুক্ত করে। তখন থেকে হুয়াওয়ের সঙ্গে মার্কিন কোনো প্রতিষ্ঠান ব্যবসা করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হচ্ছে।

জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করে এমন কোম্পানিগুলোকে আবারও ব্যবসা করতে দেবার আশ্বাস দেন।

মার্কিন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উন্নয়নের বিষয়ে রস বলেছেন, এই মাসে এই চুক্তি স্বাক্ষর হওয়ার ট্র্যাকে না আসার কোনো কারণ নেই।

সেই প্রেক্ষিতে ব্লুমবার্গ রসকে উদ্ধৃত করে বলেছেন, আমরা ভালো অবস্থানে রয়েছি। আমরা অনেক ভালো অগ্রগতি করছি। তাই এটি না হবার কোনো কারণ নেই।

ট্রাম্প প্রশাসন ডিসেম্বরের মধ্যে শুল্ক বৃদ্ধি স্থগিত করবে কিনা তা নিয়ে রস কোনো কথা বলেনি।

তবে মার্কিন প্রসাশন ও চীন দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা সে ব্যাপারে সন্দিহান রস।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

75 − = 74