Main Menu

ফুটবল দল কিনতে চান বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস একটি জাতীয় ফুটবল লিগের (এনএফএল) একটি দলের মালিকানা কেনার পরিকল্পনা করছেন।

এ বিষয়ে বেশ কয়েকটি দলের মালিকদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে, জেফ বেজোস ওয়াশিংটন রেডস্কিনসের ডান স্নাইডারসহ অন্যান্য গ্রুপের মালিকদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। আর এখন তিনি ওয়াশিংটন যাবার প্রস্তুতি নিচ্ছেন।

স্নাইডার ওয়াশিংটন ডিসিতে নির্মিত একটি অত্যাধুনিক স্টেডিয়ামটি পাবার চেষ্টা করছে। বেজোস স্টেডিয়ামটি নির্মাণ করতে সাহায্য করবেন বলে জানা গেছে।

বেজোস ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এনএফএল দল কিনবেন। নাইট ফুটবলকে স্ট্রিম করার জন্য অ্যামাজনের এনএফএলের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে।

এনএফএল একটি পেশাদার আমেরিকান ফুটবল লিগ যা ৩২ দল নিয়ে গঠিত। এটি জাতীয় ফুটবল কনফারেন্স এবং আমেরিকান ফুটবল কনফারেন্সের ভেতরে সমানভাবে বিভক্ত।

বেজোস ওয়াশিংটন পোস্টকে একটি নতুন জায়গায় পৌঁছে দিয়েছেন। সেখান থেকে অ্যামাজন একটি হাব স্থাপন করছে।

অনেকের ধারণা, স্নাইডারকে নতুন স্টেডিয়াম খুঁজতে অ্যামাজন স্পনসরশিপ দিয়ে সাহায্য করতে পারে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 2 = 1