Main Menu

কঠিন সময় পাশে থাকায় বোনাস দেবে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হওয়ার পর কঠিন সময় কর্মীদের সহায়তা পাওয়ায় ২৮ কোটি ৬০ লাখ ডলার বোনাস প্রদানের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে অবদান রাখা কর্মীদের মধ্যে এই অর্থ ভাগ হবে। কোন বিভাগের কর্মীরা এই অর্থ পাচ্ছেন তা জানায়নি হুয়াওয়ে। তবে ধারণা করা হচ্ছে, নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস তৈরির জন্য রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগের কর্মীদেরকে এই অর্থ দেওয়া হবে। হুয়াওয়ে মালিকানাধীন হাইসিলিকনের কর্মীরাও কিরিন প্রসেসর তৈরির জন্য বোনাস পাবেন।

হুয়াওয়ের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট জানিয়েছে, চাপের মধ্যে থেকেও কোম্পানির জন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এই অর্থ দেওয়া হচ্ছে। ১ লাখ ৯০ হাজার কর্মীকেও চলতি মাসে দ্বিগুণ বেতন দেওয়া হবে।

গত প্রান্তিকে হুয়াওয়ের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পায়। সেপ্টেম্বর পর্যন্ত বছরের প্রথম নয় মাসে তাদের আয় হয় ৮ হাজার ৬৮০ কোটি ডলার। আয় বাড়লেও হুয়াওয়েতে বোনাস প্রদানের প্রচলন আছে বলে জানা গেছে।

গত ১৫ মে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। এতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে হুয়াওয়ের বাণিজ্য চুক্তি বাতিল হয়ে যায়। নিষেধাজ্ঞা থাকায় গুগলের অ্যাপ ছাড়া ফোন আনতে বাধ্য হয় হুয়াওয়ে।

সাউথ চায়না মর্নিং পোস্ট ও গ্যাজেটস ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/ নভেম্বর ১৩/২০১৯/১১২৫



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

36 − 28 =