Main Menu

স্মার্টফোন ‘সার্ভিস ডে’ আয়োজনে অপো

স্মার্টফোন ব্যবহারকারীদের বিশ্বমানের সার্ভিসিং প্রদানে পেশাদার সার্ভিস, ঝামেলাবিহীন এবং আন্তরিক সেবা প্রদানের প্রয়াসে অপো নিয়ে এলো ‘সার্ভিস ডে’ সেবা। প্রতি মাসের তৃতীয় শনিবারে আয়োজন করা হবে এই ‘সার্ভিস ডে’। আর এ দিন স্মার্টফোন ব্যবহারকারীদের বিনামূল্যে মোবাইল ক্লিনিং, সফটওয়্যার আপডেট, সেফটি কেস এবং স্ক্রিন প্রোটেক্টর উপহার দেবে অপো।

সম্প্রতি গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল। গত ৫ বছরে বিপুল সংখ্যক গ্রাহকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে কোম্পানিটি।

জানা গেছে, এ দিন যেকোনো সেবা মাত্র এক ঘণ্টায় দেবে দেশজুড়ে ছড়িয়ে থাকা অপো’র সার্ভিস সেন্টারগুলো। ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়া অপো স্মার্টফোন ব্যবহারকারীরাও অপো বাংলাদেশের সৌজন্যে বিনামূল্যে সেবা পাবেন।

অপো বাংলাদেশের পাবলিক রিলেশন্স এবং মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘অপো সবসময়ই গ্রাহককেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। স্মার্টফোন বিক্রয়কে আমরা সাধারণ বিক্রয় কার্যক্রমের স্থলে একটি নতুন সম্পর্কের সূচনা বলে মনে করে থাকি। স্মার্টফোনের মতো একটি সূক্ষ্ম প্রযুক্তি পণ্যের জন্যে উপযুক্ত সার্ভিসিং নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং বিধায় দেশজুড়ে আমরা গড়ে তুলছি অপো সার্ভিস সেন্টার।’



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 2 = 4