bdshop.com এর CEO জাকির হোসেন ভাই এর সাথে ই-কমার্স নিয়ে কিছু কথা
আমরা আজ কথা বলেছি bdshop.com এর CEO জাকির হোসেন ভাই এর সাথে, ই-কমার্সের বাংলাদেশের বর্তমান অবস্থা, ই-কমার্স বিজনেসে ওনার আগ্রহের কারণ ও বিডিশপ নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে।
ছোট বেলা থেকেই নতুন এর প্রতি ঝোঁক ছিল অনেক বেশি। সব শময়ই নতুন কিছু করতে ভালো লাগতো। ছাত্র জীবনে অনেক প্রজেক্ট করেছি আবার অনেক আইডিয়া এমন ছিল যে অনেকেই সেই আইডিয়া গুলকে স্বাভাবিক মেনে নিতে পারতো না। DUET (Dhaka University of Engineering & Technology) থেকে EEE (Electrical & Electronics Engineering) তে পাশ করে চাকরি জীবনে প্রবেশের প্রথমেই বেশ কয়েকবার জব চেঞ্জ করতে হয় শুধুমাত্র নিজের মত করে কিছু করার জায়গার অভাব থেকেই। তার পর ২০০৯ সালের প্রথম দিকে TwinMOS Technologies এর বাংলাদেশ ব্রাঞ্চ এ যোগ দেই এবং ৩ মাসের মাথায় TwinMOS এর HQ দুবাই তে ৬ মাসের একটি ট্রেনিং এ গিয়ে নানা কাজে প্রায় সাড়ে ৫ বছর কেটে যায়।
EEE নিয়ে পড়া লেখা করলেও কিভাবে কিভাবে যেন অনলাইন এর প্রতি ঝোঁক ছিল আগে থেকেই। TwinMOS এ প্রথমে Hardware সেকশন এ থাকলেও খুব দ্রুতই Product Sourcing সেকশন এ শিফট হয়ে যাই এবং প্রায় ২ বছর ঐ সেকশন এ সফলতার সাথে অনেক নতুন প্রোডাক্ট ও প্রোজেক্ট সম্পন্ন করি। প্রতিটি প্রোডাক্টই ছিল একেকটি চ্যালেঞ্জ তাই খুব এনজয় করতাম। ২০১১ সালের শেষের দিকে আমরা আমাদের সকল প্রোডাক্ট অনলাইন এ কিভাবে সেল করা যায় তার একটি প্রোজেক্ট আমাকে দেয়া হয়। প্রথমে দুবাই এর লোকাল কিছু সাইট এবং এরপর ইন্টারন্যাশনাল কিছু সাইট যেমন eBay তেও সেল শুরু করি। যেহেতু ঐ সময় আমার নিজের Sourcing করা কিছু unique product ছিল আর আমরা নিজেরা নিজেদের ব্র্যান্ড এই সেল করতাম এর ফলে প্রথম মাসেই বেশ ভালো রেসপন্স পাই এবং এর পরে আর ফিরে তাকাতে হয়নি, সেটি মাসে মাসে বৃদ্ধি পেয়েছে লগারিদমিক হারে। মূলত সেখান থেকেই আমার নিজের দেশে নিজের মত করে নিজের অভিজ্ঞতা আর দেশের আরও কিছু সপ্নবাজ লোককে একত্রিত করে কাজে লাগাবার একটি স্বপ্ন দেখা শুরু করি এবং ২০১৪ সালের ১৪ মার্চ (আমার ছেলের জন্মের ঠিক ২ দিন আগে) bdshop.com নিয়ে যাত্রা শুরু করি Dubai থেকেই।










