বাণিজ্য মেলায় ওয়ালটন মোবাইলে ছাড়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোবাইল ফোনে ছাড় দিয়েছে দেশিও ব্র্যান্ড ওয়ালটন। গতকাল বুধবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় ওয়ালটনের প্যাভিলিয়নে এই ছাড় পাওয়া যাচ্ছে।
ওয়ালটন মোবাইলের বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, বাণিজ্য মেলার ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় রয়েছে মোবাইল ও মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রি করছে প্রতিষ্ঠানটি। সেখান থেকে মোবাইল কিনে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
চাইলে ছাড়ের পরিবর্তে ওটিজি পেনড্রাইভ, মাইক্রোএসডি কার্ড কিংবা ওয়াইফাই রাউটার নেয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
বাণিজ্য মেলায় দুই হাজার ৯৩০ টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ৩২ মডেলের ওয়ালটন স্মার্টফোন বিক্রি করছে। এছাড়াও আছে ৭৩০ টাকা থেকে ১৪০০ টাকার মধ্যে রয়েছে ফিচার ফোন।
সব ফোনেই থাকছে এক বছরের ওয়ারেন্টি। আর ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনে রয়েছে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেমেন্টসহ ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা।










