Main Menu

বড় ধরনের পরিবর্তন আসছে ব্লুটুথ প্রযুক্তিতে

বিগত ২০ বছরের ইতিহাসে এবার বড় রকমের অগ্রগতি আসতে যাচ্ছে ব্লুটুথ প্রযু্ক্তিতে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেক্ট্রনিকস শোতে (সিইএস) এমনই কিছু প্রযুক্তি দেখিয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। সিএনএন জানায়, নতুন এই প্রযুক্তিকে তারা ‘ক্লাসিক’ বলে অভিহিত করছে যা এলই অডিওকে সমর্থন করবে।

ব্লুটুথে যেসব নতুন ফিচার এসেছে তার মধ্যে, উচ্চমানের অডিও, বিভিন্ন প্রযুক্তির ডিভাইসে অডিও চালানোর ব্যবস্থাসহ ব্যাটারির স্থায়ীত্বে এসেছে বড় পরিবর্তন। ক্লাসিক এই প্রযুক্তিতে ব্লুটুথের অডিওতে এখন থেকে ব্যবহার করা হবে নতুন সিগন্যাল। নতুন এই সংস্করণে নতুন কিছু ফিচারও সমর্থন করবে। যেমন, এটি একাধিক স্ট্রিমকে সমর্থন করবে ফলে একই উৎস থেকে চলতে থাকা গান একাধিক ব্যক্তি শুনতে পারবেন। এছাড়া এই প্রযুক্তিতে শপিং মল বা কনসার্টের মতো জায়গায় ব্লুটুথের মাধ্যমে অডিও সম্প্রচারও করা যাবে।

এলই অডিওকে সমর্থন করায় শ্রবণ যন্ত্রও উন্নত হবে। অর্থাৎ যারা শ্রবণ যন্ত্র ব্যবহার করেন তারা ব্লুটুথের সম্পূর্ণ সেবাটি এখন থেকে পাবেন।

তবে পুরনো হেডফোনগুলোতে এই প্রযুক্তি আর সমর্থন করবে না। কেননা এলই অডিও এই সফওয়্যারগুলোতে সমর্থন করবে না। এরজন্য নতুন হার্ডওয়্যার আপডেট দরকার পড়বে যা এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

50 + = 56