Main Menu

বছরের সেরা বিগ সেল অফার নিয়ে এলো টেকনো!

আপনার নতুন বছরটিকে আরও আনন্দদায়ক করতে, টেকনো নিয়ে এলো এই বছরের সবচেয়ে বড় আকর্ষণীয় অফার যা জানুয়ারি ৭, ২০২০ হতে শুরু হয়েছে।

টেকনো মোবাইল তাদের জনপ্রিয় ডিভাইসগুলিতে ২০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার দিচ্ছে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে একটি নতুন স্মার্টফোন দিয়ে এই নতুন বছর শুরু করতে পারেন।

ক্যামন ১২ এয়ারের দাম ১৩%-এরও বেশি হ্রাস পেয়েছে – ১৪,৯৯০ টাকা থেকে ১২,৯৯০ টাকা। স্পার্ক 4 এর দাম ৮% কমানো হয়েছে – ১১,৯৯০ টাকা থেকে ১০,৯৯০ টাকা।

স্পার্ক ৪ এয়ারের দামও ৮% হ্রাস পেয়েছে – ১০,৪৯০ টাকা থেকে ৯,৪৯০ টাকা। তা ছাড়া আপনি স্পার্ক গো ২ জিবি +১৬ জিবি পেয়ে যাবেন ৭,৬৯০ টাকায় এবং ১ জিবি +১৬ জিবি সংস্করণটি পেয়ে যাবেন কেবল মাত্র ৬৯০০ টাকায়।

অফার চলাকালীন গ্রাহকরা বাংলাদেশের ৬৪ টি জেলা জুড়ে যে কোনও টেকনো ব্র্যান্ডের দোকান থেকে হ্যান্ডসেটগুলো হ্রাস মূল্যে কেনা যাবে।

এছাড়া এই অফুরন্ত ছাড় সম্পর্কে আরও জানতে আপনার নিকটস্থ স্মার্টফোন আউটলেটগুলোতে খোঁজ নিন অথবা ভিজিট করতে পারেন https://www.tecno-mobile.com/bd/promotion এই ঠিকানায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 4 = 6