Main Menu

ফ্রি ‘পিসি-বিল্ডার ২০২০’ রিলিজ করল বিডিস্টল

বিডিস্টল নতুন বছরের চমক হিসেবে রিলিজ করেছে পিসি-বিল্ডার। এই ফিচার ব্যবহার করে ঘরে বসেই পছন্দসই পিসি তৈরি করে নিতে পারবেন যে কেউ। একই সঙ্গে থাকছে দাম যাচাই করে নেয়ার সুযোগও। বিডিস্টল ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে মিলছে সুবিধাটি।

ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে গেমার-যেকোনো পেশার গ্রাহককে সুবিধা দিতেই বিডিস্টলের এই উদ্যোগ।

পিসি-বিল্ডার ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী পিসি কনফিগার করে দেখে নিতে পারবেন কেমন হবে কাঙ্ক্ষিত পিসি ও তার বর্তমান মূল্য। মার্কেটে দোকান থেকে দোকান ঘুরে সময় নষ্ট না করে ঘরে বসেই অনলাইনে আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী পিসি বিল্ড করে নিতে পারবেন।

সম্পূর্ণ বিনামূল্যে বিডিস্টলের এই পিসিবিল্ডার ব্যবহার করতে পারেন এই ঠিকানায় (https://www.bdstall.com/pcbuilder/)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

27 + = 28