Main Menu

৪৮ মেগাপিক্সেলের ফোন আনছে ওয়ালটন

দেশীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন ‘প্রিমো এস৭ প্রো’ বাজারে আনছে। ফোনটির প্রদর্শনী চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ওয়ালটন প্যাভিলিয়নে।  

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের ফোনটি ফেব্রুয়ারি মাসেই বাজারে আসবে। 

২৩৪০ বাই ১০৮০ পিক্সেল রেজুলেশনের এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে হেলিও পি৭০। ৬ জিবি র‍্যামের এই ফোনটিতে স্টোরেজ থাকছে ১২৮ জিবি। তবে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। 

ফোনটির পেছনে ৪৮, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেল। ব্যাকআপের জন্য ৩৯৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। ১০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংসহ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 5 = 3