Main Menu

বাংলাদেশ পর্বের জন্য ৮ দল চূড়ান্ত

বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ বাংলাদেশ পর্বের কার্যক্রম সাড়া জাগিয়েছে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিতে। সিলিকন ভ্যালিতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে দেড় শতাধিক স্টার্টআপ আবেদন করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

মুজিব বর্ষ উদযাপনের জন্য এ বছর বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ-২০২০ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন। সার্বিকভাবে সহযোগিতা করছে ইজেনারেশন।

বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য দেশের সেরা ৮ স্টার্টআপকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত স্টার্টআপগুলো হলো- অল্টারইয়ুথ কুকআপস, গেজ, পার্কিং কই, পোষাপেটস, সিগমিন্ড ডট এআই, তরুণ ডিজিটাল ও ট্রাক লাগবে।

আগামী ৮ ফেব্রুয়ারি স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের অংশ হিসেবে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এবং আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সেরা ৮ স্টার্টআপ আন্তর্জাতিক বিচারকদের সামনে তাদের স্টার্টআপকে তুলে ধরবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহীরা এই লিংক (https://www.bagdoom.com/swc) থেকে অনুষ্ঠানে নিবন্ধন করে প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

5 + 3 =