Main Menu

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দুইশ’ কোটিতে

দুইশ’ কোটিতে পৌঁছালো হোয়টসঅ্যাপের ব্যবহারকারী। ২০১৭ সালে দেড়শ’ কোটিতে পৌঁছানোর পর দুই বছরে আরও ৫০ কোটি গ্রাহক পেয়েছে বলে গত বুধবার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

সিএনএন জানায়, হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে ব্যবহারকারীদের চ্যাট’র তথ্য অনেক বেশি সুরক্ষিত থাকে এখানে। প্রতিষ্ঠানটি একটি ব্লগপোস্টে জানায়, এর কোনও ফোন কল বা মেসেজ কোনোটিই তারা শুনতে বা দেখতে পারেন না।

কিন্তু তার এই এনক্রিপশন প্রযুক্তির নেতিবাচক প্রভাবও পড়েছে। ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ।

সেখানকার সরকার এর তথ্য একসেস করার জন্য আইন জারি করেছে। একই ঘটনা অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যেও ঘটেছে। কিন্তু হোয়টসঅ্যাপ খুব শক্তিশালীভাবেই তার নিরাপত্তাকে ধরে রেখেছে। বুধবার তারা ঘোষণা দেয়, নিরাপত্তার ব্যাপারে আমরা কোনও আপস করবো না। এতে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। এমনকি এর নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা বিশেজ্ঞদের সঙ্গে কাজ করছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

15 + = 19