Main Menu

টুইটার কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান

মরণঘাতী কভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছে।

টুইটার একটি ব্লগ পোস্টে জানায়, হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার টুইটার কর্মীদের ঘরে বসে কাজ করা বাধ্যতামূলক। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তাদের ৫ হাজার কর্মীকে কর্মক্ষেত্রে না এসে ঘরে বসে কাজ করার উৎসাহ দিয়ে চলেছে। এর আগে জরুরি প্রয়োজন ছাড়া অনুষ্ঠান বা ব্যবসার কাজে কর্মীদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করে টুইটার।

কভিড-১৯ এর কারণে তারা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের রাজধানী অস্টিনে অনুষ্ঠেয় মিডিয়া সম্মেলন বাতিলের ঘোষণাও দিয়েছে। টুইটারের হিউম্যান রিসোর্সের প্রধান জেনিফার ক্রিস্টি বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমানো। দীর্ঘসময় ধরেই টুইটার ঘরে বসে কাজ করার উপায় তৈরি করছিল। এটি আমাদের জন্য একটি বড় পরিবর্তন। ইতোমধ্যে আমরা আরও ভালো করে শ্রম বিভাজন করতে পেরেছি। বিশ্বজুড়ে আমরা সেবা দিচ্ছি এবং যে কোনো মানুষকে যে কোনো জায়গায় থেকে টুইটারে কাজ করার সুযোগ করে দিতে আমরা বদ্ধ পরিকর।’

দূরে অবস্থান করার বিষয়টি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসে অনেক আগে থেকেই সমর্থন করেন। চলতি বছরের প্রায় ৬ মাস আফ্রিকায় থাকবেন তিনি এবং সেখান থেকেই সব কাজ পরিচালনা করবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 23 = 32