Main Menu

অস্ট্রেলিয়ায় ফেইসবুকের নামে মামলা

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহারের ঘটনায় ফেইসবুকের নামে অস্ট্রেলিয়ায় মামলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এই ঘটনায় প্রতিষ্ঠানটি কয়েক হাজার কোটি টাকা জরিমানা দেয়।

অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনার মামলার অভিযোগে বলেছেন, ফেইসবুক ৩ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৪ সাল থেকে টানা এক বছরের বেশি সময় ধরে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়। প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারী এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছিল। তারা একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য হাতিয়ে তা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের কৌশল নির্ধারণে কাজে লাগিয়েছিল বলে পরে ফাঁস হয়।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রে ৫০০ কোটি ডলার জরিমানা দিতে হয় তাদের। যুক্তরাজ্যে দিতে হয় ৫ লাখ পাউন্ড।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

99 − = 91