Main Menu

করোনাভাইরাস: ফেসবুকে ইউজারদের মাস্ক বিক্রি নিষিদ্ধ

ফেসবুকে ইউজারদের মাস্ক বিক্রি নিষিদ্ধ করলো সামাজিক যোগাযোগমাধ্যমটি। বিশ্বজুড়ে করোনাভাইরাসের ছড়িয়ে পড়ায় দেশে দেশে মাস্ক বিক্রির বেড়ে যায়, এত পণ্যটির সংকট তৈরি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, অনেক ইউজার ফেসবুকে মাস্ক বিক্রি করছিল। এমনকি ন্যায্য দামের চেয়েও অতিরিক্ত মূল্য নেয়া হচ্ছিল এর জন্য।

এমন পরিস্থিতিতে ইউজারদের মাস্ক বিক্রি বন্ধে করে প্ল্যাটফর্মটি। এ ছাড়া মাস্ক বিক্রি নিয়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্কও ছড়িয়ে পড়ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকের স্বাস্থ্য বিভাগের ক্যান-ঝিন-শিন বলেন, ‘আমরা সাময়িকভাবে মাস্ক বিক্রির বিজ্ঞাপন এবং বাণিজ্যিক বিক্রি নিষিদ্ধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক পণ্য বিক্রি এবং এর জন্য নানা যোগাযোগ আটকে দিয়েছি।’

করোনাভাইরাস নিয়ে জরুরি বিষয়গুলো নিয়ে ফেসবুকের কোনো কার্যক্রম নীতি লঙ্ঘন করছে কী না, এ বিষয়েও গভীর নজরদারি চালানো হচ্ছে বলে তিনি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 1 = 2