ফেসবুকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সরকারের মামলা
অস্ট্রেলিয়ার সরকার ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে। গোপনীয়তা আইন ভঙ্গ করায় ৫২৯ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে দেশটি। কিন্তু এই অঙ্ক সরকার এক বছরে যা করেছে তার চেয়েও বেশি।
কয়েক বছর আগে দ্য ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারির বিষয়টি ফাঁস হয়েছিল। কিন্তু ফেসবুককে এখনো তার জের টানতে হচ্ছে।
গত সোমবার (৯ মার্চ) মামলাটি অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে। ‘This is Your Digital Life’ অ্যাপের কাছে প্রায় ৩ লাখ ১১ হাজার ১২৭ অস্ট্রেলীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ফেসবুক। এ ঘটনা ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মে পর্যন্ত সময়কালে ঘটে।
‘This is Your Digital Life’ অ্যাপটির ডেভেলপার ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার কাছে লাখ লাখ ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছে, যা রাজনৈতিক প্রোফাইল তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।










