অনুবাদ সুবিধা আনছে উবার
চালকের সঙ্গে যাত্রীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে ট্রান্সলেশন টুল নামের নতুন একটি ফিচার যোগ করেছে রাইড শেয়ারিং অ্যাপ উবার।
যাত্রী এবং চালক একে-অন্যের ভাষা না জানলে এই ফিচারের মাধ্যমে ‘রিয়েল টাইমে’ ভাষান্তর করে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
এতদিন যাত্রীকে চালকের পছন্দের ভাষার ওপর নির্ভর করে চ্যাটিং করতে হতো। এখন থেকে উভয় পক্ষ নিজস্ব ভাষার মাধ্যমে অন্য ভাষা অনুবাদ করে নিতে পারবেন। অ্যাপটিতে ১০০টির বেশি ভাষা যোগ করা হয়েছে।
ব্যবহারকারীরা বলছেন, এখন থেকে তারা বিদেশে গিয়েও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া সঠিক সময়ে সঠিক পিকআপ পয়েন্ট জানতে পারবেন। এয়ারপোর্ট কিংবা অন্য ব্যস্ততম জায়গায় পিকআপ পয়েন্টে নেভিগেশন করতে নির্দেশনা যুক্ত করা হয়েছে।










