Main Menu

আসছে অ্যাপলের নতুন হেডফোন

অ্যাপলের নতুন হেডফোন আসছে এমন তথ্য ফাঁস করেছে ‘৯টু৫ম্যাক ডটকম’।

সম্প্রতি ‘আইওএস ১৪’-এর ফাঁস হওয়া কোডের সূত্র ধরেই ‘৯টু৫ম্যাক ডটকম’ এই তথ্য দিয়েছে। এর সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছে। ছবি দেখে ধারণা করা যায়, অ্যাপল সাদা ও কালো এই দুই রঙের হেডফোন বাজারে আনার পরিকল্পনা করছে। তারহীন ও মাঝারি আকারের হতে পারে হেডফোনটি।

আইওএস ১৪-এ হেডফোনের সেটিংস সংশ্লিষ্ট দুটি আইকন রাখা হয়েছে। কিন্তু নতুন এ হেডফোনে ব্যাটারি ও ভলিউম লেভেল ইন্ডিকেটর ছাড়াও কিছু ব্যবহারবান্ধব ফিচার থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

চলতি বছরের মাঝামাঝির দিকে অ্যাপলের অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৪’ অবমুক্ত হওয়ার কথা ছিল। তবে নতুন হেডফোন কবে অবমুক্ত হবে সে ব্যাপারে এখনো কিছু জানায়নি অ্যাপল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

6 + 2 =