ইভ্যালিকে স্বীকৃতি দিলো এশিয়া ওয়ান
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে ইভ্যালিকে স্বীকৃতি দিয়েছে সাময়িকী এশিয়া ওয়ান। একই সঙ্গে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলকেও স্বীকৃতি দিয়েছে এশিয়া ওয়ান।
সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ওয়ান আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়। স্বীকৃতির অংশ হিসেবে ইভ্যালি এবং মোহাম্মদ রাসেলের হাতে পদক তুলে দেওয়া হয়।
১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম শীর্ষক এবারের আসরে ‘সার্ভিসেস ই-কমার্স’ ক্যাটেগরিতে ২০১৯-২০ বছরের জন্য ইভ্যালি এবং ইভ্যালির উদ্যোক্তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার অর্জন বিষয়ে মোহাম্মদ রাসেল বলেন, এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে পুরস্কার ও সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের। এ সম্মাননা দেশের ইকমার্স খাত এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি আরও বাড়িয়ে দিলো।










