Main Menu

ই-ক্যাব ইয়ুথ ফোরামের সভাপতি হাবীব, সম্পাদক সজিবুর

ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর সহযোগী প্লাটফর্ম ই-ক্যাব ইয়ুথ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে তাসদীখ হাবীব এবং সাধারণ সম্পাদক হিসেবে সজিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডিস্থ ই-ক্যাব কার্যালয়ে এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেন ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফ। 

এ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মোর্তজা আহমেদ, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, অর্থ সম্পাদক শোয়েব। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- শাহানুর রহমান শোয়াইব, মো. আফজাল হোসাইন, তানজিম রিফাত ও রাশফিয়া ইসলাম। এছাড়া সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- খালিদ সাইফুল্লাহ, রিয়াদ হাসান বাদশা ও সাদিয়া ইসলাম মিতু। 

এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। এর আগে, কেক কেটে সংগঠনের ৫ বছর পূর্তি উদযাপন করা হয়।

নবনির্বাচিত সভাপতি তাসদীখ হাবিব বলেন, ‘আগামী ২ বছরে আমরা পুরো বাংলাদেশে ই-ক্যাব ইয়ুথ ফোরামের একটি শক্ত নেটওয়ার্ক তৈরি করতে চাই এবং তরুণ প্রজন্মকে বাংলাদেশের ই-কমার্স সেক্টর সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করতে চাই।’ 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 52 = 60