Main Menu

একটি অ্যাপেই মিলবে ছয়টি স্বাস্থ্যসেবা

ইন্টারনেটের সহজলভ্যতার যুগে সব ধরনের সেবাই অনলাইননির্ভর হয়ে পড়ছে। ঘরে বসেই অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা নেওয়া সম্ভব হচ্ছে এখন। তেমনি একটি অনলাইন স্বাস্থ্যসেবা প্রদানকারী সেবা টুইটআপ।

অনলাইনে ছয় ধরনের স্বাস্থ্যসেবা- ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সারাদেশে ওষুধ হোম ডেলিভেরি, টেস্ট রিপোর্ট, ডায়াগনোসিস ও চেকআপ, ব্লাড ব্যাংক এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে টুইটআপ অ্যাপ।

প্রেসক্রিপশন আপলোড করে ঔষধ হোম ডেলিভারি নেওয়া যাবে ঢাকায় এবং সারাদেশে। টুইটআপের মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে জরুরি এম্বুলেন্স সেবা পেতে পারেন। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রোগীর রিপোর্ট দেখানো যাবে ডাক্তারকে।

জরুরি রক্তের প্রয়োজনে রোগীকে ব্লাড ডোনার এবং ব্লাড ব্যাংকের সঙ্গে সংযোগ করিয়ে দিবে টুইটআপ। এছাড়াও ঘরে বসেই মেডিকেল চেকআপ এবং ডায়াগনোসিস করা যাবে টুইটআপের মাধ্যমে। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে ব্লগ এবং সরাসরি ফোন করে চিকিৎসা পরামর্শ নেবার ব্যবস্থাও থাকছে।

টুইটআপের লক্ষ্য সম্পর্কে এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ বলেন, দেশের প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার উদ্দেশ্যে কাজ করছে টুইটআপ। তিনি আশা প্রকাশ করেন, একদিন দেশের সকল স্বাস্থ্যসেবা ডিজিটালাইজড হবে।

গুগল প্লে স্টোরে টুইটআপ লিখে সার্চ করলেই পাওয়া যাবে অ্যাপটি। সরাসরি https://play.google.com/store/apps/details?id=com.tweetup লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

44 + = 46