Main Menu

এক অ্যাপেই মিলবে এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট

একত্রে সব সেবা দিতে অফিস অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ আনছে মাইক্রোসফট।

অ্যাপটি প্রিভিউ হিসেবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। এই এক অফিস অ্যাপেই এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট  ও পিডিএফ পাওয়া যাবে। ফলে মাইক্রোসফটের প্রতিটি অ্যাপের জন্য ফোনে আলাদা করে জায়গার প্রয়োজন হবে না। একটি মাত্র অ্যাপ ইনস্টল করলেই চলবে।

বিশেষভাবে মোবাইলের জন্য ডিজাইন করা এই অ্যাপে পিডিএফ তৈরি এবং ছবি তুলে এক্সেল ফাইল তৈরির সুযোগ থাকবে। ফোন ক্যামেরা ব্যবহার করে অনেক কাগজ পত্র পিডিএফ কিংবা ওয়ার্ড ফাইল হিসেবেও সেইভ করা যাবে। চাইলে ফোনে তোলা ছবি ওয়ার্ডেও যুক্ত করা বা এডিটিংয়ের কাজও করা যাবে।

অ্যাপটি প্রিভিউয়ের জন্যএই ঠিকানায় ক্লিক করতে হবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করলেই নাগাল পাওয়া যাবে নতুন অফিস অ্যাপটির। 

প্রিভিউ শেষে পুরোপুরিভাবে অ্যাপটি কবে ছাড়া হবে তা এখনো জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছরের প্রথম ভাগে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উন্মোচন করা হবে।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে এজেড/ নভেম্বর ০৫/২০১৯/১৪



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

21 − 12 =