Main Menu

ওরা ১১ জন মুভি অবলম্বনে গেম

ডিজিটাল এই যুগে এসে একাত্তরের রণাঙ্গণের বাস্তব ঘটনাকে উপজীব্য করে তৈরি করা হয়েছে মোবাইল গেম। আর তার নামও দেওয়া হয়েছে ‘ওরা ১১ জন’। মুক্তিযুদ্ধে গোটা দেশকে যে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই পটভূমি নিয়েই তৈরি করা হয়েছে গেমটি। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে আলোচিত একটি চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। আর গেমারকে এই গেমে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করতে হবে। পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত করে শত্রুমুক্ত করতে হবে দেশ। ওড়াতে হবে লাল-সবুজ পতাকা।
গেমের ধাপে ধাপে রয়েছে উত্তেজনা। লড়াকু মনোভাব নিয়ে মোকাবিলা করতে হবে প্রতিপক্ষের ভারী মারণাস্ত্রের সমুচিত জবাব। অস্ত্র নয়, বুদ্ধি আর কৌশল দিয়েই জয় করতে হবে এই ফার্স্ট পারসন শুটার গেমটি।
গত ১ এপ্রিল গেমটির প্রথম পর্বের পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান ব্যাবিলন রিসোর্সেস। ২০১৯ সাল নাগাদ গেমের সবগুলো পর্ব অবমুক্ত করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লিয়াকত হোসাইন নয়ন। জানিয়েছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই গেমটি তৈরি করেছেন তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

84 + = 91