Main Menu

গুগলকে আপনার তথ্য নেওয়া থেকে বিরত রাখবেন যেভাবে

গুগলের সেবা ছাড়া চলা যেন বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোনো না কোনোভাবে আমরা গুগলের সেবা ব্যবহার করি। আর ওইসব সেবার মাধ্যমেই আমাদের তথ্য সংগ্রহ করে গুগল।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও কম্পিউটারে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে খুব সম্ভবত গুগল আপনার প্রত্যেকটি পদক্ষেপ সম্পর্কে জানে।
গুগল প্লে-স্টোর থেকে যা ডাউনলোড করছেন সেই তথ্য থেকে শুরু করে কম্পিউটারে কোন ওয়েবসাট ব্যবহার করছে তার বিস্তারিত তথ্য গুগলের কাছে রয়েছে। এমনকি গুগল অ্যাসিসট্যান্টের মাধ্যমে আপনি যেসব সহায়তা নেন তার সবই গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে।
অবাক করার মতো বিষয় হলো, গুগল আপনার সম্পর্কে কী তথ্য সংগ্রহ করছে সেগুলো আপনি দেখতে পাবেন। এমনকি গুগল যেন পরবর্তীতে আর আপনার সম্পর্কে কোনও তথ্য সংগ্রহ করতে না পারে সেই ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন।
দেখে নিন আপনার তথ্য নেওয়া থেকে গুগলকে বিরত রাখবেন যেভাবে-
প্রথমেই আপনার কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশ করুন। ডানপাশের ওপরের কোণে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এরপর ‘ম্যানেজ ইওর অ্যাকাউন্ট’ নামের অপশনে ক্লিক করতে হবে। এ সময় পুরো জিমেইল সেটিংস নতুন একটি ট্যাবে খুলবে।

এবার ‘প্রাইভেসি অ্যান্ড পারসোনালাইজেশন’ অপশন থেকে ‘ম্যানেজ ইওর ডাটা অ্যান্ড পারসোনালাইজেশন’ অপশনে যান। সেখানে ‘অ্যাক্টিভিটি কন্ট্রোল’ সেকশনে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ সেকশন পাবেন। মূলত এই সেকশনটিই গুগলের বিভিন্ন সাইট ও অ্যাপে আপনার তথ্য সংরক্ষণ করে। ‘প্রাইভেসি অ্যান্ড পারসোনালাইজেশন’ অপশনে আপনি লোকেশন হিস্ট্রি ও ইউটিউব হিস্ট্রিও পাবেন।

গুগলকে এসব তথ্য সংগ্রহ করা থেকে বিরত রাখতে প্রত্যেকটির ‘সুইচ’ অফ করে দিতে হবে। এগুলো অফ না করলে গুগল আপনার সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চালিয়েই যাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

32 + = 36