গোপনীয়তা নিয়ে হোয়াটস অ্যাপের বিরুদ্ধে অভিযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। সম্প্রতি ভাইস মিডিয়ার একটি রিপোর্টে অভিযোগ করা হয়, গুগল সার্চ করলেই হোয়াটসঅ্যাপ চ্যাটের বা হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ চ্যাটের সবকিছুই দেখা যাবে। অর্থাৎ কোনো গোপন চ্যাটের কোনো কিছুই গোপন আর থাকছে না হোয়াটসঅ্যাপে।
তার ওপর প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, গত কিছু গোপনীয়তা না থাকার এ বিষয়ে সবকিছুই জানা ছিল হোয়াটসঅ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ফেসবুকের। হোয়াটসঅ্যাপে প্রাইভেট চ্যাট গ্রুপের সব তথ্য যে এক্সেসেবল তা একটি কোডের (ইউআরএল) মাধ্যমে গ্রুপ ক্রিয়েটর বা অ্যাডমিনরা পাঠিয়ে থাকেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সেই কোডগুলোকে ইনডেক্স করে রাখছে হোয়াটসঅ্যাপ। আর তারপরই তারা সার্চ রেজাল্টে এসবকিছুই দেখাচ্ছে। এর মাধ্যমেই যে কেউ ওইসব কোডের সূত্র ধরে পৌঁছে যেতে পারে প্রাইভেট গ্রুপে। এমনকি তারা চাইলে আপনার অনুমতি ছাড়া সেসব গ্রুপ জয়েনও করতে পারে।










