Main Menu

চীনে সরকারি অফিসে বিদেশি সফটওয়্যার ও হার্ডওয়্যার নিষিদ্ধ


  1. প্রচ্ছদ
  2. আইটি বিশ্ব
  3. চীনে সরকারি অফিসে বিদেশি সফটওয়্যার ও হার্ডওয়্যার নিষিদ্ধ

চীনে সরকারি অফিসে বিদেশি সফটওয়্যার ও হার্ডওয়্যার নিষিদ্ধ

প্রযুক্তিতে আরও স্বদেশীয় কোম্পানির সক্রিয় অংশগ্রহণে বড় ধরনের সিদ্ধান্ত নিল চীন। এবার সে দেশের সরকারি অফিসে বিদেশি কম্পিউটার, ল্যাপটপ, সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডেল, এইচপি ও মাইক্রোসফটের মতো কম্পিউটার ব্যবসায়ী কোম্পানিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। লাভবান হবে স্থানীয় কম্পিউটার ব্যবসায়ীরা। খবর ডেইলি ইউএস টাইমসের

সংবাদমাধ্যমটি জানাচ্ছে, তিন বছরের মধ্যে বিদেশি কম্পিউটার, সফটওয়্যার ও হার্ডওয়্যার বন্ধ করে চীনের তৈরি এসব সরঞ্জাম ব্যবহার করতে হবে।

এরই অংশ হিসেবে ২০১০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০২১ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০২২ সালের মধ্যে ২০ শতাংশ বিদেশি হার্ডওয়্যার ও সফটওয়্যার সরানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন।

২০১৩ সালের মধ্যে চীনে আর কোনো বিদেশি কম্পিউটার ব্যবসায়ীর প্রোডাক্ট সরকারি অফিসে ব্যবহার হবে না। এ সময়ের মধ্যে তিন কোটি নতুন কম্পিউটার প্রতিস্থাপিত হবে বলে জানা যাচ্ছে।

তবে কম্পিউটারের প্রসেসর, হার্ড ড্রাইভ, সফটওয়্যার সবই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সরবরাহ করে থাকে। ফলে এতো অল্প সময়ের মধ্যে সব কিছুর বিকল্প তৈরি করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

চীন আরও অনেক আগেই বৈশ্বিক জনপ্রিয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মত বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে রেখেছে।

বিদেশি গণমাধ্যমগুলো বলছে, গত মে মাসে হুয়াওয়ের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্যিক চুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলো যুক্তরাষ্ট্র সরকার।

সেই ঘটনার পাল্টা প্রতিশোধ নিতেই চীন বড় ধরনের এই সিদ্ধান্ত নিল। বিশেষজ্ঞরা বলছেন, এসব নিষেধাজ্ঞা চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধেরই একটি অংশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

7 + 3 =