Main Menu

ড্রোন, রোবটিক্সের এতো চাহিদা!

দিন দিন রোবটিক্স আর ড্রোন মানুষের অনেক কাজের যে বিকল্প হয়ে উঠছে তাতে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে চলতি বছর হতে যাচ্ছে মোড় ঘোরানোর।

নতুন দশকে এসে ২০২০ সালে বিশ্বব্যাপী ড্রোন ও রোবটিক্স খাতে খরচ বেড়ে দাঁড়াবে ১২ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার। যা সদ্য বিদায়ী বছরের চেয়ে ১৭ দশমিক ১ শতাংশ বেশি।

তথ্যগুলো জানা যাচ্ছে, বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা আইডিসি থেকে।

এমনকি এই খরচ আগামী বছরগুলোতে এতোটাই বাড়বে যে ২০২৩ সালে এর পরিমাণ দাঁড়াতে পারে ২০২০ সালের দ্বিগুণ বা ২৪ হাজার ১৪০ কোটি মার্কিন ডলার।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী রোবটিক্স এবং ড্রোনে খরচের গাইড নামে ওই প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী যে খরচের কথা বলা হচ্ছে চলতি বছরে সেখানে বেশিরভাগ খরচই হবে রোবটিক্সে। গত কয়েক বছর থেকেই রোবটিক্সে খরচ বাড়াচ্ছে বিভিন্ন দেশ। আইডিসি বলছে, ২০২০ সালে শুধু রোবটিক্সেই খরচ হতে পারে ১১ হাজার ২৪০ কোটি মার্কিন ডলার। তাহলে একবার ভাবুন এটিকে কতটা গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশ।

আরও পড়ুন – ২০২০ সালে ড্রোন সরবরাহ পাঁচ লাখ ছাড়াবে

ড্রোনে অবশ্য খরচ খুব অল্পই বাড়ছে। এখানে বাড়ছে এক হাজার ৬৬৩ কোটি ডলার। তবে এর প্রবৃদ্ধি হচ্ছে ৩৩ দশমিক ৩ শতাংশ।

আইডিসি বলছে, এখন রোবটিক্স এমন সব বিষয়ে কাজে লাগানো হচ্ছে যেখানে মানুষের কাজ করতে অনেক বেশি সময় লাগছে। আর কলকারখানাগুলোর অটোমেশন হওয়ায় এর চাহিদাও বাড়ছেই।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 32 = 37