Main Menu

দেখা যাবে শিশুদের চ্যাটিংয়ের ইতিহাস

প্যারেন্ট ড্যাশবোর্ডে নতুন একটি ফিচার সংযুক্ত করেছে ফেসবুক। এর মাধ্যমে শিশুদের চ্যাট’র ৩০ দিনের ইতিহাস দেখতে পারবেন তার অভিভাবকরা। এরমধ্যে ভিডিও কলসহ তারা যাকে ব্লক করেছে তাদের ইতিহাসও।

আইএএনএস জানায়, ২০১৭ সালে ফেসবুক শিশুদের মেসেঞ্জার সেবা চালু করলে তা অনেক সমালোচনার শিকার হয়।

নতুন এই সংযোজনে অভিভাবক যদি মনে করেন কোনও ছবি বা ভিডিও তার সন্তানের জন্য উপযু্ক্ত নয় তাহলে সেটা রিমুভ করে দিতে পারবেন। এছাড়া কোনও শিশু যদি মেসেঞ্জারে কাউকে ব্লক অথবা রিপোর্ট করে দেয় অভিভাবকরা সেটার নোটিফিকেশন পাবেন। তবে শিশুরাও এখন চাইলে কোনও ব্লক করা কন্টাক্ট আনব্লক করতে পারবে।

সন্তান কয়টি ডিভাইসে মেসেঞ্জার লগ ইন বা আউট করেছে সেই তথ্যও অভিভাবকদের ড্যাশবোর্ডে দেখা যাবে। ফেসবুকে নিজের তথ্য যেমন ডাউনলোড করা যায় একইভাবে একজন অভিভাবক তার সন্তানের তথ্যও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে শিশুটির কন্টাক্ট লিস্ট এবং সব মেসেজ থাকবে।

ফেসবুক জানিয়েছে, অভিভাবকরা চাইলে তার সন্তানের যেকোনও কন্টাক্টকে ব্লক করে দিতে পারবেন। এই সুবিধাটি একজন অভিভাবক আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমের জন্যই পাবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

9 + 1 =