Main Menu

অর্থবছরের শুরুতেই

প্রত্যাশার চেয়ে বেশি আয় আইফোনের

অর্থবছরের প্রথম প্রান্তিকেই আইফোন ১১ এর বিক্রি জোরালো হওয়ায় প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়। মোট ৫ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার আয় হয়েছে আইফোন থেকে। 

১ বছর আগের চেয়ে আইফোন থেকে অ্যাপলের আয় ৮ শতাংশ বেড়েছে। এ খাতে গত বছরের ৪র্থ প্রান্তিকে অ্যাপলের আয় ছিল ৩ হাজার ৩৩৬ কোটি মার্কিন ডলার। তবে বিশ্লেষকদের ধারণা ছিল, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইফোন থেকে ৫ হাজার ১৬২ কোটি ডলার আয় হবে।  

এ বিষয়ে অ্যাপল প্রধান টিম কুক বলেন, বাজারে আইফোন ১১ ও আইফোন ১১ প্রো এর ভালো চাহিদা রয়েছে। গ্রাহক আইফোন ১১ এর নকশা, ব্যাটারি লাইফ ও ক্যামেরাকে ভালোবেসেছে। অ্যাপল ডিভাইসটি সঠিক দামেই আনতে পেরেছে। 

এ দিকে অর্থবছরের প্রথম প্রান্তিক ছুটির মৌসুম হওয়ায় বছরের অন্যান্য সময়ের চেয়ে এ মৌসুমে আয় বেশি হয়। অ্যাপল আইফোনের পাশাপাশি পরিধেয় ডিভাইস এবং অন্যান্য সেবায় ব্যবসার পরিধিও বাড়িয়েছে। তবে এখনো আইফোনই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য। এ খাত থেকেই আইফোনের আয়ের সবচেয়ে বড় অংশ আসে। 

এ বছর প্রতিষ্ঠানটি ৪টি নতুন আইফোনও আনতে পারে। এর মধ্যে ফাইভজি আইফোন মডেলও থাকতে পারে। 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 42 = 52