Main Menu

বন্ধ হচ্ছে তিন কোটি অবৈধ স্মার্টফোন

এবার তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে এতো দিন নানা আলোচনা হলেও এবার এই প্রক্রিয়ায় প্রায় তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গতকাল মঙ্গলবার বিটিআরসি এ বিষয়ে দরপত্র আহ্বান করেছে। 

বিটিআরসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)র চালুর জন্য এ দরপত্র আহ্বান করা হয়েছে। এনইআইআর পদ্ধতি চালু হলে অবৈধভাবে দেশে আনা মুঠোফোন মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু করা যাবে না। 
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বলেন, মুঠোফোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এর মধ্যে আমরা অবৈধ মুঠোফোন ঠেকানোর ব্যবস্থাপনাকে একপর্যায়ে নিতে পারব আশা করি। তবে নতুন ব্যবস্থা চালু হলে বিদেশ থেকে আসার সময় কিনে আনা, প্রবাসী স্বজনদের পাঠানো সেট ইত্যাদির ক্ষেত্রে ব্যবস্থা থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

66 + = 75