Main Menu

ভালবাসা দিবসে দারাজের উপহার সমারোহ

ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করেছে ভ্যালেন্টাইন্স ডে সেল ক্যাম্পেইন। ১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলাকালীন ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে রয়েছে শার্প, হুয়াওয়ে ও রেড হান্ট; ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে নেসলে, স্টুডিও এক্স, টিপি লিঙ্ক, মটোরোলা, টুরিসন লিমিটেড, গ্রিপ আনলিমিটেড ও আকাশ ডি টি এইচ এবং ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ফুডপান্ডা।

এ সেল ইভেন্টে দারাজমলে থাকছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য ব্র্যান্ডের পণ্য, মেগা ডিল, গিফট আইটেম যেমন- চকলেট, ফুল, টেডি বেয়ার, পারফিউমসহ বিভিন্ন পণ্য।

দারাজমল থেকে ভ্যালেন্টাইন্সডে তে প্রিয়জনকে উপহার দেওয়ার মত বিশেষ ব্র্যান্ড গুলোর মধ্যে থাকছেঃ

ফোকালিউর কসমেটিকস: দারাজ মলে রয়েছে ফোকালিউর কসমেটিকসের অফিশিয়াল ষ্টোরে ভ্যালেন্টাইন্সডে উপলক্ষ্যে থাকছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট। ক্রেতাদের পছন্দের তালিকায় থাকা নানা রকমের আই শ্যাডো ও প্যালেট, লিপস্টিক সেট, ব্লাশন ইত্যাদি পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে।

লোটো বাংলাদেশ: লোটো একটি জনপ্রিয় ইতালিয়ান ব্র্যান্ড, যা এখন দারাজমলে পাওয়া যাচ্ছে। ফ্যাশন, লাইফস্টাইল এবং স্পোর্টস আইটেমের সমন্বয়ে গঠিত ব্র্যান্ডটির দারাজ প্ল্যাটফর্মে বর্তমানে ১২০টি পণ্য রয়েছে। লোটো বাংলাদেশের বাছাই করা আইটেমগুলোতে থাকছে ৪০% পর্যন্ত ছাড়।

মটোরোলা, শাওমি ও হুয়াওয়ে ফোন: দারাজ মলে আকর্ষণীয় মূল্যে থাকছে মটোরোলা ও শাওমি ফোন। মটোরোলা ওয়ান অ্যাকশন ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৫১০ টাকায় এবং ১৬% ছাড়ে শাওমি রেডমি নোট ৭ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,১৯৯ টাকায়। এছাড়াও এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ হুয়াওয়ে Y6 Pro ফোন পাওয়া যাবে মাত্র ১২,৯৯৯ টাকায়।

এস্কয়ার ইলেকট্রনিক্স: ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে এস্কয়ার ইলেকট্রনিক্স দিচ্ছে বান্ডেল অফার যেখানে থাকছে ১০ বছরের ইন্টারন্যাশনাল সেলার ওয়ারেন্টিসহ রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ও রাইসকুকার মাত্র ৪৩,৯০০ টাকায়।

স্টুডিও এক্স: দারাজ মলে এক্সক্লুসিভ ভাবে লঞ্চকৃত মেনজ গ্রুমিং প্রোডাক্ট স্টুডিও এক্সের পণ্যের উপর থাকছে বিশেষ ডিসকাউন্ট। রয়েছে বিভিন্ন রকমের হেয়ার স্টাইলিং জেল, ফেসওয়াশ, শ্যাম্পু ও পারফিউম।

এছাড়া ক্রেতাদের কেনাকাটার সুবিধার বিষয়টি মাথায় রেখে দারাজ দিচ্ছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট অফার। ফেব্রুয়ারি ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিপেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট সঙ্গে থাকছে ইউসিবি ব্যাংক ক্রেডিট কার্ড ও বিকাশ অনলাইন পেমেন্টে ক্যাশব্যাক সুবিধা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 1 = 5