ভিডিওতে গ্যালাক্সি নোট ১০
গ্যালাক্সি নোট ১০ বাজারে আসতে আরও কয়েক মাস বাকি। তার আগেই নতুন ভিডিওতে ফাঁস হয়েছে ফোনটির ডিজাইন।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল কনসেপ্ট ক্রিয়েটরে একটি রেন্ডার ভিডিও ফাঁস হয়েছে। ডিজাইনে পরিবর্তন এনে ফ্ল্যাগশিপ ডিভাইসটিকে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
ডিসপ্লের সামনে মাঝের অংশে একটি ক্যামেরা হোল রয়েছে। যার আশেপাশে কোনো বেজেল নেই। ফোনটির ব্যাপারে খুব বেশি কিছু জানায়নি কনসেপ্ট ক্রিয়েটর।
এর আগে ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা যায়, চারটি সংস্করণে গ্যালাক্সি নোট১০ আনবে স্যামসাং। চারটির মধ্যে দুটি ফোনে থাকবে ৪জি কানেক্টিভিটি। দুটি সংস্করণের ডিসপ্লে সাইজ হবে ৬ দশমিক ২৮ ইঞ্চি ও ৬ দশমিক ৭৫ ইঞ্চি। দুটি ফোনে থাকবে ত্রিপল ও কোয়াড ক্যামেরা।
গ্যালাক্সি নোট ১০ ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম সংস্করণে পাওয়া যেতে পারে ফোনটি। এতে আরও থাকবে হেডফোন জ্যাক, ফাস্ট চার্জিং সুবিধা ও এস পেন।
ফোনগুলোতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম সংস্করণে পাওয়া যেতে পারে ফোনটি। এতে আরও থাকবে হেডফোন জ্যাক, ফাস্ট চার্জিং সুবিধা ও এস পেন।
গ্যালাক্সি নোট ১০ এর ঘোষণা আসতে পারে আগামী ৮ আগস্ট।










