Main Menu

সম্পদ বিক্রির পথ খুঁজছে নকিয়া

সম্পদ বিক্রি ও একীভূতকরণের পথ খুঁজছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া। এ নিয়ে প্রতিষ্ঠানটি পরামর্শদাতাদের সঙ্গে একত্রে কাজ করছে। 

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, নকিয়াকে ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম বাজারে তীব্র প্রতিযোগিতা মোকাবিলা করতে হচ্ছে সুইডেনভিত্তিক টেলিকম সরঞ্জাম নির্মাতা এরিকসন ও চীনভিত্তিক হুয়াওয়ের কারণে। প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে আধিপত্য ধরে রাখতে জোরদার করেছে কার্যক্রম। এ পরিস্থিতিতে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী হিসেবে নকিয়া বেশ চাপে রয়েছে। আর তাই বৈশ্বিক টেলিকম সরঞ্জাম বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রতিষ্ঠানটি সম্ভাব্য সম্পদ বিক্রি ও একীভূতকরণের উপায় খুঁজছে। 

যুক্তরাষ্ট্র ও চীন ফাইভজি প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে চায়। সেজন্য উভয় দেশের মধ্যে বিরোধ ক্রমে জোরদার হচ্ছে। মনে করা হচ্ছে, বৈশ্বিক ওয়্যারলেস যোগাযোগ খাতে এ প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন আনবে। 

চলতি মাসের (ফেব্রুয়ারি) শুরুর দিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ফাইভজি প্রযুক্তিতে হুয়াওয়ের আধিপত্য মোকাবিলায় মিত্র দেশগুলোর প্রতিষ্ঠান যেমন- নকিয়া ও এরিকসনের সঙ্গে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছে।  



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 2 = 7