Main Menu

২৯ ফেব্রুয়ারিতে গুগলের বিশেষ ডুডল

বিশেষ দিনে অভিনব ডুডল বানায় সার্চ ইঞ্জিন গুগল। এবার অধিবর্ষ দিন টিতেও নতুন এক ডুডল নিয়ে হাজির প্রতিষ্ঠানটি। এবার তাদের ডুডলের মূল বিষয় ২৯ ফেব্রুয়ারি। মাসটি ২৮ দিনের হলেও এবার যে ২৯ দিনে শেষ হচ্ছে তা ডুডলে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে রয়েছে লাইট অ্যানিমেশন। ফেব্রুয়ারি মূলত ২৮ দিনের মাস হলেও প্রতি চার বছর পরপর এ মাসটির ব্যাপ্তি একদিন বাড়ে। অর্থাৎ ২৯ দিনে শেষ হয় ইংরেজি পঞ্জিকার সবচেয়ে ছোট এ মাসটি। একেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। আর বাড়তি এ দিনটিকে বলা হয় লিপ ডে। ডুডলে দেখা যায়, ইংরেজিতে google লেখার ক্ষেত্রে মাঝখানের O-তে বড় করে 29 লেখা হয়েছে। যেখানে ২৮ দিন ও এ বছর একদিন বেশি এটিও উল্লেখ রয়েছে। সবুজ, হলুদ ও গোলাপি রঙের ডুডলে যোগ করা হয়েছে অ্যানিমেশন। শেষ লিপ ইয়ার হয়েছিল চার বছর আগে ২০১৬ সালে। সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণের সত্যিকারের সময়ের সঙ্গে ক্যালেন্ডারের হিসাবের মিল বজায় রাখার জন্যই লিপ ইয়ারের আবির্ভাব। কিন্তু লিপ ইয়ারের সময় ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে ২৯ দিন বানানো হয়। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। কিন্তু যদি ৩৬৫ দিনে বছর ধরি, তাহলে চার বছর পর দেখা যাবে ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময় কম হিসাব করা হয়েছে। এই সমস্যা দূর করার জন্য প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।
টেকনোবার্তা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 1 = 6