Main Menu

৪৮% বাজার দখল করে অ্যাপল শীর্ষে

গত তিন মাসে বিক্রি হয়েছে ১৪ মিলিয়ন ওয়্যারেবল ডিভাইস। আর গত বছরের তুলনায় বাজারে স্মার্টফোনের সরবরাহ বেড়েছে ৪২ শতাংশ।

এর মধ্যে ৬৮ লাখ ডিভাইস বাজারে সরবরাহ করেছে অ্যাপল। গত বছরের একই প্রান্তিকে অ্যাপল সরবরাহ করেছে ৪৫ লাখ ডিভাইস।ওয়্যারেবল ডিভাইসের ৪৮ শতাংশ বাজার অ্যাপলের দখলে রয়েছে । ধারণা করা হচ্ছে, আগামী প্রান্তিকে তারা স্মার্টওয়াচেরও  অর্ধেক বাজার দখল করে ফেলবে।

বছরের তৃতীয় প্রান্তিকে ওয়্যারেবল ডিভাইসের (ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ) বাজারের এ চিত্র প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস।

বাজারে স্মার্টফোন সরবরাহের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্যামসাং। এই প্রান্তিকে তারা সরবরাহ করেছে ১৯ লাখ স্মার্টওয়াচ। গত বছরের তুলনায় তাদের সরবরাহ বেড়েছে ৭৩ শতাংশ।

অচিরেই গ্যালাক্সি অ্যাক্টিভ ওয়াচ ২ নামের নতুন একটি স্মার্টওয়াচ আনবে স্যামসাং। তাই বাজারে তাদের সরবরাহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

২১০ কোটি ডলারে গুগলের কাছে বিক্রি হতে যাওয়া ফিটবিট সরবরাহ করেছে ১৬ লাখ ডিভাইস।

ওয়্যারেবল ডিভাইসের বাজারে অ্যাপলওয়াচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিটবিটকে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে গুগল। চলতি বছরের শুরুতে ঘড়ি নির্মাতা কোম্পানি ফসিলের স্মার্টওয়াচ প্রযুক্তিও  ৪ কোটি ডলারে কিনে নেয় গুগল।

নাইনটুফাইভ গুগল অবলম্বনে এজেড/নভেম্বর ০৯/২০১৯/১৬



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

78 + = 86