Main Menu

অ্যান্ড্রয়েড ১০ সুবিধা পাচ্ছে সনির যে ফোনগুলো

জাপানের ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের সুখবর দিলো।

প্রতিষ্ঠানটি তাদের স্মার্টফোনে সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ১০ দেবার কথা জানিয়েছে।

কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ পাবে তার একটি তালিকা প্রকাশ করেছে সনি।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, তাদের সনি এক্সপেরিয়া ১ থেকে এক্সপেরিয়া ৫ পর্যন্ত সিরিজের ফোনগুলোকে এই তালিকায় জায়গা দিয়েছে।

যদিও এক্সপেরিয়া ১০ এবং ১০ প্লাস ২০২০ সালের প্রথম দিকে আপডেটটি পাবে। এর পাশাপাশি এক্সপেরিয়া এক্সজেড ২, এক্সজেড ২ কমপ্যাক্ট, এক্সজেড ২ প্রিমিয়াম এবং এক্সজেড ৩  ডিভাইসও অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ পাবে।

এমনকি এই তালিকায় সনি যুক্ত করেছে তাদের পুরাতন ডিভাইস এক্সপেরিয়া এক্সজেড ১।

দুই মাস আগে গুগল তাদের অ্যান্ড্রয়েড ১০ সংস্করণটি উন্মোচন করে। ইতোমধ্যে সংস্করণটি গুগল পিক্সেল, ওয়ানপ্লাস, শাওমি এবং নকিয়ার ডিভাইসে পাওয়া শুরু হয়েছে।

স্যামসাং, হুয়াওয়ে এবং এলজি ইতোমধ্যে এর বেটা সংস্করণ তাদের গ্রাহকদের দেওয়া শুরু করেছে।

সনি যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে আগামী ডিসেম্বরে তাদের ফোনগুলো অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

9 + 1 =