Main Menu

স্মার্টওয়াচ আনবে ওয়ানপ্লাস

ফোনের বাজার মাত করার পর এবার স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ওয়ানপ্লাস। আগামী বছরই তাদের স্মার্টওয়াচটির দেখা মিলবে।

স্মার্টওয়াচটিতে অপারেটিং সিস্টেম হিসেবে চলবে গুগলের ওয়্যারওএস। এতে কোয়ালকমের প্রসেসর থাকতে পারে। এতে র‍্যাম থাকতে পারে ১ জিবি। স্টোরেজে থাকতে পারে ৮ জিবি। এর ডিজাইন চারকোনা হবে না গোলাকার হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে ২০১৬ সালে জানা যায়, স্মার্টওয়াচ আনছে ওয়ানপ্লাস। সে সময় কিছু স্মার্টওয়াচের কিছু স্কেচও প্রকাশ পায়। তবে এতো বছর পর স্কেচগুলো ডিজাইন অনুসরণ করে স্মার্টওয়াচ না আনার সম্ভাবনাই বেশি।

ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রোয়ের সঙ্গে স্মার্টওয়াচটি উন্মোচন হতে পারে। ওয়ানপ্লাস প্রতি বছরের মাঝামাঝি সময়ে ফোন উন্মোচন করে। সে হিসাবে ২০২০ সালের মে বা জুন মাসে ডিভাইসগুলোর দেখা মিলতে পারে।

গত মাসে ওয়ানপ্লাস ৮ এর ছবি ফাঁস করে টিপস্টার অনলিকস। ছবিতে দেখা যায়, ফোনটিতে কোনো নচ নেই। পেছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ওয়ানপ্লাস ৮ আসবে গ্লেসিয়ার ব্লু রঙে।

গ্যাজেটস নাউ অবলম্বনে এজেড/নভেম্বর ০৫/২০১৯/১১২০



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 61 = 69