Main Menu

চীনে গেইমারদের জন্য কড়া নিয়ম

গেইম খেলার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে ১৮ বছরের কম বয়সীদের উপর গেইম খেলায় কিছু বিধি নিষেধ জারি করেছে চীন।

দেশটির সরকার জানিয়েছে, রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত শিশু-কিশোররা অনলাইন গেইম খেলতে পারবে না। কর্মদিবসগুলোতে সর্বোচ্চ ৯০ মিনিটের জন্য খেলতে পারবে, ছুটির দিনে তাদের জন্য বরাদ্দ তিন ঘণ্টা।

গেইম খেলার পেছনে ৮ থেকে ১৬ বছর বয়সীরা মাসে ২৯ ডলার খরচ করতে পারবে। ১৬ থেকে ১৮ বছর বয়সীরা এর দ্বিগুণ খরচ করতে পারবে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় গেইমিং কোম্পানি টেনসেন্ট ১২ বছর বয়সীদের জন্য ১ ঘণ্টা ও ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ২ ঘণ্টা সময় বেধে দিয়েছিলো। এছাড়াও, গেইমারের বয়স কতো তাও তারা যাচাই করতো। টেনসেন্ট চীনা কোম্পানি হওয়ায় এসব নিয়ম তারা মানতে বাধ্য হয়েছিল।

এবার নতুন নীতিমালা অনুযায়ী, চীনে পরিচালিত বিশ্বের সব গেইমিং প্ল্যাটফর্মকেই এ নিয়ম মানতে হবে।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ গেইমিং মার্কেট হলেও ভিডিও গেইমের প্রতি আসক্তি দূর করতে যথেষ্ট তৎপর দেশটির সরকার। চীনের শিশু-কিশোররা শুধু নির্দিষ্ট সংখ্যক কিছু গেইমই খেলতে পারে। নতুন অনলাইন গেইমের অনুমোদন দেওয়ার সময়ও কয়েক মাস সময় নেয় চীন সরকার।

বিবিসি অবলম্বনে এজেড/ নভেম্বর ০৭/২০১৯/১১৩০



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

5 + 2 =