Main Menu

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ডাউন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। বিশ্বজুড়ে বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এই সমস্যা দেখা দেয়।

বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, তারা লগ আউট করার পর আর লগইন করতে পারছেন না। এছাড়া পোস্ট, কমেন্ট ও কোনো কিছু শেয়ার করা যাচ্ছে না। মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমের এই নেটওয়ার্কটা ভেঙে পড়েছে। একই সঙ্গে ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের আরেকটি সংবাদমাধ্যম মিররের খবরে বলা হয়, ফেসবুকে ৬৫ শতাংশ ব্যবহারকারীরা লগইন করতে সমস্যায় পড়েছেন। আর ২২ শতাংশ ব্যবহারকারী ছবি দেখতে পারছেন না। ১১ শতাংশ মানুষ ফেসবুকে লগইন করতে পারছেন না।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বলছেন, ৭৪ শতাংশ মানুষ নিউজ ফিড, ১৪ শতাংশ স্টোরি এবং ১০ শতাংশ মানুষ ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি।

ওয়েবসাইট ডাউন ডিকটেটর জানিয়েছে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বেলা ২টা থেকে সমস্যার সূত্রপাত।

এ বিষয়ে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয়নি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

13 − 4 =