Main Menu

১১ ফ্রেব্রুয়ারি আসছে গ্যালাক্সি এস১১

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস এর নতুন ফোন আসবে ১১ ফেব্রুয়ারি।

টুইটারে ভিডিও পোস্ট করে ইভেন্টের দিনক্ষণ জানিয়েছে স্যামসাং। ইভেন্টটির আয়োজন করা হবে স্যান ফ্রান্সিসকোতে। কোনো কোন ডিভাইস তারা উন্মোচন করবে তা জানা যায়নি। তবে স্যামসাং এবার একাধিক সংস্করণ আনবে।

ইতোমধ্যে অনলাইনে গ্যালাক্সি এস ১১ ফোনের রেন্ডার ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, ফোনের সামনে রয়েছে পাঞ্চহোল ক্যামেরা। পেছনে রয়েছে ক্যামেরা বাম্পে একসঙ্গে রয়েছে ৫টি ক্যামেরা। এই ডিজাইনের সঙ্গে আইফোন ১১ ও পিক্সেল ৪ এর মিল রয়েছে। গ্যালাক্সি এস ফোনগুলোর ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ।

শনিবার গ্যালাক্সি এস১০ ও নোট ১০ মডেলের লাইট সংস্করণ আনার ঘোষণা দেয় স্যামসাং। ফোন দুটি কবে নাগাদ বাজারে আসবে বা দাম কতো হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

দ্য ভার্জ অবলম্বনে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 3 = 1