Main Menu

ড্রোন দিয়ে লাগানো হবে শত কোটি গাছের চারা

ড্রোন দিয়ে বনায়নের জন্য কানাডিয়ান দুই তরুন একটি প্রকল্প হাতে নিয়েছে । তারা ২০২৮ সালের মধ্যে ১০০ কোটি গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছে। তারা এমন একটি ড্রোন তৈরি করেছেন যা একদিনে ২০ হাজার চারা ও ১ লাখ বীজ রোপণ করতে পারবে। ফলে মানুষের চেয়ে গাছ লাগান যাবে ১০ গুণ দ্রুতগতিতে। এতে খরচ কমে আসবে ২০ শতাংশ।

ফ্ল্যাশ ফরেস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি বছর ১৩ বিলিয়ন গাছ হারাচ্ছে পৃথিবী। এর বিপরীতে জন্মাচ্ছে অর্ধেক পরিমাণ গাছ। আমরা পৃথিবীর ফুসফুস ঠিক করার কাজে নেমেছি। অন্যসব কাজের আগে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

গাছ লাগানোর জায়গা খুঁজতে ফ্ল্যাশ ফরেস্ট ব্যবহার করবে এরিয়াল ম্যাপিং সফটওয়্যার ও পরিবেশ বিজ্ঞানীদের সহায়তা নেয়া হবে। জায়গা বাছাই হয়ে গেলে সেখানে বীজ, সার ও গাছের উপকারী মাইকররাইজ ফাঙ্গাস নিয়ে যাবে ড্রোনটি। গত আগস্টে পাইলট প্রকল্পের ড্রোন দিয়ে আওতায় ৩ মিনিটে ১৬৫টি করে ৩ হাজার গাছ লাগান হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

7 + 3 =