Main Menu

অ্যানিমেটেড ছবি দিয়ে রিপ্লাই

এখন থেকে জিআইএফ ছবি দিয়ে যেকোনও পোস্টের রিপ্লাই দিতে পারবেন ব্যবহারকারীরা। জিফি ব্যবহার করে কাজটি করা যাবে।

এনগ্যাজেটস জানায় কয়েক বছর ধরেই ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা জিফি ব্যবহার করে বিভিন্ন অ্যানিমেটেড স্টিকার পোস্ট করতে পারতেন। তবে রিপ্লাইতে এই সুযোগ ছিল না। এতোদিন শুধু লিখে বা কোনও স্থির ছবি ব্যবহার করেই রিপ্লাই করার সুযোগ ছিল। নতুন এই আপডেটে এখন থেকে অ্যানিমেটেড ছবি দিয়েও রিপ্লাই দেওয়া যাবে।

জিফির অ্যানিমেটেড ছবিগুলো সহজে ব্যবহারের জন্য ব্যবহারকারীকে জিফির বিশাল লাইব্রেরি সম্পর্কে বিশদ জ্ঞান রাখতে হবে। এনগ্যাজেট আরও জানায়, নতুন এই সংযোজনটি ইনস্টাগ্রামের জন্য বিশেষ বড় কোনও আপডেট নয়। মেসেজিংয়েও জিফির অ্যানিমেটেড ছবির ব্যবহার শুরু ২০১৮ সাল থেকে। এখন এটাই একটা পূর্ণ রূপ পেলো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

23 − 17 =