Main Menu

নতুন চমক আসছে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে

ডার্ক মোডে নতুন আপডেট আনল জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। আপডেটের পর ডার্ক মোডে চ্যাট স্ক্রিনে একাধিক গাঢ় রঙ যোগ হয়েছে।

এনডিটিভি জানায়, সম্প্রতি অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা টেস্টারদের জন্য ডার্ক মোড নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

শুরুতে ডার্ক মোড ব্যবহারের সময় চ্যাট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে শুধু কালো রঙে ব্যবহার করা যাচ্ছিল।

ফেব্রুয়ারিতেই এক আপডেটে ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আরও চারটি নতুন গাঢ় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটে বিভিন্ন রঙের মোট ২৭টি গাঢ় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি।

তবে আপাতত বিটা টেস্টাররাই এই ডার্ক মোড ব্যবহার করতে পারেন। এখনও স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছায়নি। বিটা ভার্সন ২.২০.৬০ ডাউনলোড করে এই ফিচার ব্যবহার করা যাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 7 = 2