Main Menu

টিকটকে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের অপপ্রচার ঠেকাতে শেষ পর্যন্ত অনলাইন জগতে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এনগ্যাজেট জানিয়েছে, ইতোমধ্যে সংস্থাটি টিকটকে এ নিয়ে ভিডিও প্রকাশ করতে শুরু করেছে। করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই তাদের এই ভিডিও। সেখানে ব্যাখ্যা করা আছে একজন কিভাবে এই ভাইরাসের হাত থেকে নিজেকে নিরাপদে রাখতে পারবে। কিভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিজের শরীরে লক্ষণ না পাওয়া পর্যন্ত মাস্ক ব্যবহার না করতে।

ভিডিও ক্লিপটি দেখতে দর্শক কিন্তু কম হয়নি। তাদের প্রাথমিক ভিডিওটি ইতোমধ্যে ৬৫ লাখ ‘ভিউ’ পার করেছে। আর পরেরটি দুই লাখ বায়ান্নো হাজার।

এদিকে গিজমডো জানায়, টিকটক ব্যবহার করে এরাই প্রথম প্রচারে নামেনি। বরং এর আগে রেডক্রস এবং ইউনিসেফও এ ব্যাপারে আগে থেকেই সচেতন ছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যোগদান এখানে এবারই প্রথম। টিকটকে যোগদানের কারণ যে শুধু টিকটকের সবচেয়ে বড় সংখ্যক দর্শককুল তাই নয় বরং এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনেকেই ভাইরাসটি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। টিকটকের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বস্ত উৎস যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের ভিডিওকে তারা দ্রুত একসেসের সুবিধা দেয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 48 = 50