Main Menu

টিকটকে বিশ্বাস নেই যুক্তরাষ্ট্রের!

শত কোটির বেশি ব্যবহারকারী এখন টিকটকে। যার বেশিরভাগ ব্যবহারকারীই বয়সে কিশোর। বয়েসে খুব কমই ২০ বছরের বেশি । 

এবার এই ছোট ভিডিও তৈরির অ্যাপ টিকটক নিয়ে চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের একটি অ্যাপ এই টিকটক। 

কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এই সামাজিক মাধ্যম অ্যাপটিকে এখনো বিশ্বাস করতে পারছে না। এমনকি তারা একে অনেকটাই অবিশ্বাসের চোখেই দেখছেন। ফলে দেশটিতে এখন টিকটকের ভাগ্য কিছুটা ঝুলন্ত অবস্থায় পড়ে গেছে। 

চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে দেশটিতে তাদের যন্ত্রপাতির সাহায্যে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তি করেছে যুক্তরাষ্ট্র সরকার। গত মে মাসে এমন কালো তালিকাভুক্তির পর অবশ্য সেখানে ব্যবসার জন্য কিছুটা বরফ গলেছে হুয়াওয়ে ইস্যুতে। 

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের টিকটক খুব দ্রুতই বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। একসময় সবচেয়ে ধনী স্টার্টআপও হয়ে ওঠে টিকটক। টিকটকের আগে অবশ্য মিউজিক্যালি নামে একটি অ্যাপ ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক। সেটি পরে কিনে নেয় বাইটড্যান্স। 

বিষয়টি নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্রামোস বিষয়টি নিয়ে একটি টুইট করেছেন। এমনকি তিনি টুইটে বাইটড্যান্স ও যুক্তরাষ্ট্র সরকারের আচরণে সংশয় প্রকাশ করেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে টিকটকের কনটেন্ট বিষয়ে নিরাপত্তার বিষয়টি নিয়েও সংশয় প্রকাশ করা হয়। 

এর আগে গত সপ্তাহে টিকটককে ডেকেছিল যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। সেখানে সিনেটে বসে টিকটকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রতিনিধিেদর সঙ্গে। যেখানে দেশটির অনেক রাজনীতিবিদও উপস্থিত ছিলেন।

ইএইচ/ নভে ০৮/ ২০১৯/ ১৫১৫



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

6 + 2 =